দেশে এক লাখ ৪৫ হাজার সরকারি কর্মচারীর পদ শূন্য: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীর শূন্য পদ এক লাখ ৪৫ হাজার। এর মধ্যে তৃতীয় শ্রেণীর শূন্য পদের সংখ্যা ৯৮ হাজার ৬৯টি এবং চতুর্থ শ্রেণীতে শূন্য পদের সংখ্যা ৪৬ হাজার ৯৩১টি। এসব শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর থেকে চাহিদাপত্র পাঠানোর পর সরকার ছাড়পত্র দিতে শুরু করেছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে নেত্রকোনার সাংসদ ওয়ারেসাত হোসেনের লিখিত এক প্রশ্নের জবাবে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।এর আগে আজ বিকেল সোয়া তিনটায় চার দিন বিরতির পর সংসদের অধিবেশন শুরু হয়। গত বৃহস্পতিবার সংসদের বৈঠক আজ বিকেল পর্যন্ত মুলতবি করা হয়েছিল।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভার শুরুতে সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী শফিক আহমেদ এবং মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়।