দেশে এখন অ্যানথ্রাক্সের সংক্রমণ নেই: আইইডিসিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন আর অ্যানথ্রাক্সের সংক্রমণ নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান। আজ সোমবার রাজধানীর আইইডিসিআর মিলনায়তনে ইউনিসেফ ও আইইডিসিআর আয়োজিত অ্যানথ্রাক্স-বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।মাহমুদুর রহমান বলেন, গত তিন সপ্তাহে দেশের কোথাও মানুষ বা পশুর শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণের খবর পাওয়া যায়নি। তাই এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সামনে কোরবানির ঈদে অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি জানান। তবে পশু কোরবানির আগে তা অ্যানথ্রাক্সমুক্ত কি না, তা নিশ্চিত করার জন্য সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে ইউনিসেফের উন্নয়ন বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া ডি সুজা উপস্থিত ছিলেন।