দেশে করদাতার সংখ্যা প্রায় ৩০ লাখ: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে নতুন করদাতার সংখ্যা বাড়ানোর কাজ চলছে। স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২৬ হাজার ৯০০ জন নতুন করদাতাকে কর নেটের আওতায় আনা হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এ কথা বলেন। সাংসদ এ বি এম আবুল কাশেমের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, বর্তমানে সারা দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারীর (টিন) সংখ্যা প্রায় ৩০ লাখ। এর মধ্যে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আট লাখ ৮০ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।সাংসদ সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের আয় বাড়ানোর লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির উদ্যোক্তা অংশীদার ও পরিচালকদের শেয়ার লেনদেন থেকে অর্জিত আয়ের ওপর হ্রাস করা হারে কর আরোপ করা হয়েছে। একই সঙ্গে প্রিমিয়াম শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির প্রিমিয়াম মূল্যের ওপর কর আরোপ করা হয়েছে বলেও জানান তিনি।একই প্রশ্নের জবাবে মুহিত আরও জানান, বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত্সংযোগ গ্রহণ ও ভাড়ায় ব্যবহূত বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নবায়নের ক্ষেত্রে টিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে মুহিত জানান, দেশের বাইরে বাংলাদেশের সোনালী ও জনতার ব্যাংকের শাখা আছে। এর মধ্যে সোনালী ব্যাংকের দুটি শাখা আছে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে। জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের চারটি শাখা আছে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল-নাইনে। তিনি বলেন, গত অর্থবছরে সোনালী ব্যাংক দেশের বাইরের শাখা থেকে ১০ কোটি ৮৮ টাকা লাভ করেছে। জনতা ব্যাংক লাভ করেছে নয় কোটি ৩০ লাখ ২৪ হাজার টাকা।