দেশে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বর্তমানে দেশে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট নেই। ভবিষ্যতে কেউ যদি সিন্ডিকেট করে ভোগ্যপণ্যের দাম বাড়ায়, সরকার তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে। আজ শনিবার ঢাকার ধামরাই উপজেলার বাথুলিতে কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের উদ্বোধন করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব উপায়ে চালের কুঁড়া থেকে ভোজ্যতেল ও পশুখাদ্য উত্পাদন করতে যাচ্ছে।প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, প্রায় ৫০ টাকা ব্যয়ে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর ভোজ্যতেল ও পশুখাদ্য উত্পাদনের এই কারখানাটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এখান থেকে প্রতিদিন ৫০০ মেট্রিক টন চালের কুড়া থেকে ১০০ মেট্রিক টন অপরিশোধিত তেল ও ৪০০ মেট্রিক টন অয়েল রাইস ব্র্যান উত্পাদন হবে, যা সাবানের কারখানাসহ হাস মুরগি, মাছ ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহূত হবে। আগামী ছয় মাসের মধ্যে এই কারখানা থেকে স্বাস্থ্যকর ভোজ্যতেল উত্পাদন শুরু হবে। এই তেল হূদরোগ ও ক্যান্সার প্রতিরোধে কার্যকরী।প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজকুমার আগারওয়াল বলেন, সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ও জনশক্তিনির্ভর এ কারখানা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্র্রসারণের পাশাপাশি ভোজ্যতেলের আমদানি-নির্ভরতা কমিয়ে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখবে।এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুধীর চৌধুরী, স্থানীয় সাংসদ বেনজীর আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, ধামরাই উপজেলার চেয়ারম্যান তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।