দেশে খাদ্যশস্যের চাহিদা ২ কোটি ৬৭ লাখ টন: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে দেশে খাদ্যশস্যের চাহিদা দুই কোটি ৬৭ লাখ দুই হাজার টন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের হিসাব অনুসারে এ তথ্য দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।মতিয়া চৌধুরী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুসারে চলতি অর্থবছরে দেশে খাদ্য উত্পাদনের পরিমাণ তিন কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টন। কর্তন-পরবর্তী ক্ষতি ও বীজ বাবদ ১২ শতাংশ বাদ দিলে এ বছর নিট খাদ্যশস্যের পরিমাণ তিন কোটি ১২ লাখ ৩৫ হাজার টন।তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী সংসদকে জানান, দেশে সরকারি ও বেসরকারি মালিকানাধীন ৩৫০টি হিমাগার রয়েছে। এসব হিমাগারের ধারণক্ষমতা ২৫ লাখ টন।চলতি অর্থবছরে দেশে প্রায় ৮০ লাখ টন আলু উত্পাদন হয়েছে। আলু সংগ্রহের সময় থেকে তিন মাস পর্যন্ত প্রায় ২০ লাখ টন আলু খাবার হিসেবে ব্যবহূত হয়।উত্পাদিত অবশিষ্ট আলুর মধ্যে ২৫ লাখ টন উল্লিখিত হিমাগারে সংরক্ষণের সুবিধা রয়েছে। এর মধ্যে বীজ আলু সংরক্ষণের জন্য বিএডিসির ১৭ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন ১৮টি হিমাগার রয়েছে।অবশিষ্ট প্রায় ১৮ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের জন্য আরও প্রায় ৩০০টি হিমাগার নির্মাণের প্রয়োজন রয়েছে। মন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দুই হাজার টন করে রাখা যায়—এমন নয়টি হিমাগার নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।