দেশে গার্মেন্টস পল্লি গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, পোশাকশিল্পের প্রসারের জন্য সরকার দেশে ‘গার্মেন্টস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।আজ শনিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য বিদেশ থেকে আমদানি না করে দেশে উত্পাদন করায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দেশে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে এসব পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। তিনি আরও বলেন, গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য খাত থেকে বছরে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ পরিমাণ আরও বাড়াতে হবে। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেফাজ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মকবুল আহমেদ খান। খবর তথ্যবিবরণী।