দেশে চোরাচালানের প্রায় ৪০ হাজার মামলা আছে: সংসদে আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বিচারাধীন চোরাচালান মামলার সংখ্যা ৩৯ হাজার ৮৩৬টি। এসব চোরাচালানের সময় ৫০১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৮৫৫ টাকার মালামাল আটক করা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে বেগম তহুরা আলীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকায় এসব মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। আর এসব মামলা নিষ্পত্তি করতে আরও বেশিসংখ্যক বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে।অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের আদালতগুলোতে সবচেয়ে বেশি মামলা ভূমি নিয়ে। ফলে ভূমি বিরোধসংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি হতে অনেক সময় লাগে।