দেশে জাপানের অত্যাধুনিক মিত্সুবিসি পাজেরো জিপ সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জাপানের মিত্সুবিসি ব্র্যান্ডের অত্যাধুনিক পাজেরো জিপ সংযোজন শুরু হয়েছে।দেশের রাষ্ট্রায়ত্ত খাতে একমাত্র মোটরগাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ইতিমধ্যে দুটি জিপের পরীক্ষামূলক সংযোজন সম্পন্ন হয়েছে। শিগগিরই এখানে এই জিপের বাণিজ্যিক উত্পাদন শুরু হবে বলেও জানা গেছে।জানা গেছে, প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও মিত্সুবিসি মোটরস করপোরেশনের এশিয়া ও আসিয়ান অফিসের করপোরেট জেনারেল ম্যানেজার জেনিচিরো নিসিনা স্বাক্ষরিত পাঁচ বছর মেয়াদি চুক্তি অনুসারে এ গাড়ির সংযোজন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।এতে পৃথিবীজুড়ে জনপ্রিয় এক কোটি ২০ লাখ টাকা দামের বিলাসবহুল ‘পাজেরো স্পোর্টস জিপ’ বাংলাদেশি ক্রেতারা প্রায় ৬৫ লাখ টাকায় কেনার সুযোগ পাবেন। এ ছাড়া বাংলাদেশে মিতসুবিসি জিপের খুচরা যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনেও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে মিত্সুবিসি কর্তৃপক্ষ।প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুদ্দিন চৌধুরী জানান, মিত্সুবিসি মোটরস করপোরেশনের চার সদস্যের প্রকৌশলী দল স্পোর্টস জিপ সংযোজন বিষয়ে বাংলাদেশি কর্মীদের গত ১৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছে। ইতিমধ্যে দুইটি পাজেরো জিপের সফল সংযোজনও সম্পন্ন হয়েছে। চলতি ডিসেম্বর মাসেই আরও ১০টি গাড়ির যন্ত্রাংশ আসবে। জানুয়ারিতে চারটি এবং মার্চে ছয়টি গাড়ি সংযোজনের কথা রয়েছে। এ ১০টি গাড়ি বাংলাদেশের বাজারে বিক্রির পর শুরু হবে বৃহত্তর আঙ্গিকে বাণিজ্যিক উত্পাদন। এ গাড়ির দাম বাংলাদেশি মুদ্রায় এক কোটি ২০ লাখ টাকা হলেও দেশে সংযোজন করলে এর দাম ৬০ লাখ টাকার বেশি হবে না। আর যে দেশেই তারা সংযোজন করুক না কেন, বিশ্ববিখ্যাত একটি কোম্পানি কোনোভাবেই চাইবে না তাদের ব্র্যান্ডের পণ্যের গুণগত মান সামান্যতম হেরফের হোক। তাই তারা প্রগতিকে চূড়ান্ত কার্যাদেশ দেওয়ার আগে প্র্যাকটিক্যালি স্যাম্পল টেস্ট করে তিন দফা গুণগত মান যাচাই করেছে।প্রসঙ্গত, ১৯৬৬ সালের ২০ জানুয়ারি ইংল্যান্ডের জেনারেল মোটরসের কারিগরি সহায়তায় চট্টগ্রামের বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া ২৪ দশমিক ৭৫ একর জমির ওপর গান্ধারা ইন্ডাস্ট্রিজ নামে কারখানাটি স্থাপিত হয়। পরে এটির নামকরণ করা হয় ‘প্রগতি’। —বাসস।