দেশে ঢুকতে পারেননি জামায়াতের ব্রিটিশ আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে কাজ করার জন্য তিনি আজ শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমানবন্দরের অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল সোয়া নয়টার দিকে ক্যাডম্যান বিমানবন্দরে নামেন। কিন্তু বিমানবন্দরের ভিসা সেল থেকেই তাঁকে ভিসা না দেওয়ায় তিনি দেশে ঢুকতে পারেননি।ভিসা সেলের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, তাঁর বিরুদ্ধে কয়েকটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে। এ ছাড়া তাঁকে ভিসা না দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে। ওই সব প্রতিবেদন ও চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধ-বিষয়ক ট্রাইব্যুনালের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। তাই তাঁকে যেন ভিসা না দেওয়া হয়।এদিকে টবি ক্যাডম্যানকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘এই ট্রাইব্যুনালেরও আন্তর্জাতিক কোনো মানদণ্ড নেই। কারণ, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা বিদেশ থেকে আইনজীবী আনতে চেয়েছেন। কিন্তু আনতে দেওয়া হচ্ছে না। আমন্ত্রিত আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ আইনজীবী টবি ক্যাডম্যানকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।’