দেশে দুই বছরে ইন্টারনেট ব্যবহারকারীর হার ১২ শতাংশে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৩ দশমিক ২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১২ শতাংশে উন্নীত হয়েছে। আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের সঙ্গে জাতীয় সংসদে উপস্থাপিত ‘ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা’ শীর্ষক গ্রন্থে এ তথ্য প্রকাশ করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এ গ্রন্থে দেওয়া তথ্য অনুযায়ী উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারের ফলে ২০২০ সাল নাগাদ বাংলাদেশের জিডিপি আরও ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে। এ ছাড়া ইন্টারনেট ভিত্তিক চার লাখ নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং এক লাখ ২৯ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের আরেকটি অঙ্গীকার হচ্ছে ২০১৫ এবং ২০২১ সালের মধ্যে ব্রডব্যান্ডের সম্প্রসারণ যথাক্রমে ৩০ ও ৪০ শতাংশে উন্নীত করা। ব্রডব্যান্ড পেনিট্রেশন ১০ শতাংশ বৃদ্ধি পেলে জিডিপির প্রবৃদ্ধি আরও ১ দশমিক ৩৮ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। বাসস।