দেশে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনক: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও দেশে এখনো দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পুরোপুরি নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত হয়ে স্বকীয় ভূমিকায় অবতীর্ণ হতে পারেনি বলেও সংস্থাটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে ‘জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদ বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরে টিআইবি। ওই প্রতিবেদনে টিআইবির পক্ষ থেকে এসব কথা বলা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক (গবেষণা ও নীতি শাখার) শাম্মী লায়লা ইসলাম। ওই প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার, কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার মতো পদক্ষেপগুলো দুর্নীতি দমন ও প্রতিরোধের পথে অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে বাস্তবতা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও নিম্ন আদালতের ওপর প্রশাসনের প্রভাব রয়ে গেছে। উচ্চ আদালতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। বিচারব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতি, অনিয়ম ও দীর্ঘসূত্রতা বিদ্যমান। অনুষ্ঠানে এসব সমস্যা সমাধানে ২৫টি সুপারিশ তুলে ধরা হয়েছে।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী শফিক আহমেদ, দুদকের চেয়ারম্যান গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।