দেশে দেশে বড়দিন উদযাপন (ভিডিও)
বড়দিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে খ্রিষ্টধর্ম অনুসারীরা আনন্দোত্সবে মেতেছেন। দিনটিকে ঘিরে অন্য অনেক স্থানের মতো পশ্চিম তীরের বেথলেহেমে চলছে জমজমাট উত্সব।উত্সবে শত শত ধর্মপ্রাণ অনুসারীর সঙ্গে যোগ দিয়েছে পর্যটকেরাও। বড়দিনের শোভাযাত্রায় যোগ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফায়াদ। উত্সবে অংশ নিতে এবার এখানে ৪০ থেকে ৫০ হাজার পর্যটক এসেছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের ক্যাথলিক সম্প্রদায়ের শত শত মানুষ বেইজিংয়ের সবচেয়ে বড় গির্জায় সমবেত হয়ে প্রার্থনা করে। দেশটিতে আড়াই কোটির মতো খ্রিষ্টান আছে।আফগানিস্তানের কাবুলে ন্যাটোর প্রধান সদর দপ্তরে বিভিন্ন দেশের সেনাসদস্যরা বড়দিনের উত্সবে যোগ দিয়েছেন। গান গেয়ে, কেক কেটে আনন্দময় সময় কাটান পরিবার থেকে দূরে থাকা সেনাসদস্যরা। আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী ইসাফের এক সেনা বলেন, ‘এমন উত্সবের দিনে পরিবার থেকে দূরে থাকাটা অনেক কষ্টের। তবে এখানে সবাই মিলে অন্যরকমভাবে উত্সবের আনন্দ ভাগাভাগি করে ভালো লাগছে।’