দেশে ফিরছেন ভিনা মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই বের হচ্ছে পাকিস্তানি গায়িকা-অভিনেত্রী ভিনা মালিকের গানের প্রথম অ্যালবাম। উর্দু ও ইংরেজি গানের মিশ্রণে তৈরি অ্যালবাম দুটি পাকিস্তানে প্রকাশিত হবে। এ জন্য শিগগিরই দেশে ফিরছেন তিনি। ভারতে এসে সাংস্কৃতিক অঙ্গনে বেশ জায়গা করে নিয়েছেন ভিনা মালিক। এই মুহূর্তে একসঙ্গে তিনটি ছবিতে কাজ করছেন তিনি। ছবিগুলো হচ্ছে: ডাল মে কুচ কালা হ্যায়, জিন্দেগি ফিফটি ফিফটি ও বোম্বে ১২৫ কিলোমিটার। ‘ডন অনলাইন’-এ ভিনার প্রকাশিত খবরে বলা হয়, ‘আমি অসমিত প্যাটেলের সঙ্গে সুপার মডেল নামে একটি ছবিও করছি।’ অ্যালবামের ব্যাপারে ভিনা জানান, এ পেশায় আসার শুরুতেই গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। কিন্তু বন্ধুরা তাঁকে অভিনয়ে মন দেওয়ার পরামর্শ দেন। তিনি জানান, তাঁর প্রথম অ্যালবামটি এই প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য। এতে রক ধাঁচের কিছু গানও রয়েছে। এএনআই।