দেশে ফিরলে বিমানবন্দরে শেখ হাসিনাকে বিপুল সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে কাল বুধবার দেশে ফিরলে বিমানবন্দরে তাঁকে বিপুল সংবর্ধনা দেওয়া হবে। আজ মঙ্গলবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে আজ বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।