দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চার দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বিকেল সোয়া চারটার দিকে ইত্তেহাদ এয়ারলাইনসের একটি বিমানে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।এ সময় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রীদের মধ্য থেকে আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, আবুল কালাম আজাদ, সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা এইচ টি ইমাম, চিফ হুইফ আবদুস শহীদসহ তিন বাহিনীর কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সাদর সম্ভাষণ জানান।এর আগে প্রধানমন্ত্রী আবুধাবির স্থানীয় সময় সকাল ১০টায় দেশের পথে রওনা হন। এ সময় তাঁকে বিমানবন্দরে বিদায় জানান আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন ও আবুধাবি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ বিশ্ব জ্বালানি সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আবুধাবি গিয়েছিলেন। ইউএনবি।