মাছরাঙা টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক এই তো জীবন। পরিচালনা করেছেন সাদিয়া শবনম। নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমী। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো কানাডা থেকে দেশে ফিরেছেন মাস দুয়েক হলো। ‘এই তো জীবন’ ধারাবাহিকে কবে কাজ করলেন?বছর দুই-তিনেক আগে। সাইফুল ইসলাম মান্নু পরিচালনা করেছিলেন। পারিবারিক টানাপোড়েনের গল্প। সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝামেলা তৈরি হয়। এমনকি বাবা কার সঙ্গে থাকবেন, মা কার সঙ্গে থাকবেন—এসব বিষয় নিয়েও সিদ্ধান্তহীনতায় পড়ে ছেলেমেয়েরা। নাটকটিতে কাজ করেছি ঠিকই, কিন্তু বিষয়গুলো নিয়ে ভাবলে খুব খারাপ লাগে। পরিবারগুলোতে কেন এমন হয়?আমরা কিন্তু শুনেছি, ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাদিয়া শবনম। উনি মান্নু ভাইয়ের স্ত্রী। অভিনয়শিল্পী শ্রাবন্তীর বোন। ভাবি মাঝেমধ্যে সেটে আসতেন। তবে আমাদের অংশগুলোর কাজ তো মান্নু ভাই পরিচালনা করেছেন।এবার ঈদে আপনার অভিনীত কয়েকটি নাটক দেখলাম।এক ডজন নাটক করেছি। এর মধ্য থেকে ১০টি প্রচারিত হয়েছে। দেশে ফেরার পর একমুহূর্তও অবসর পাইনি। ঈদের আগে টানা কাজ করেছি। সবকটির মধ্যে বিপাশা হায়াতের লেখা ও তৌকীর আহমেদের পরিচালনায় মরা জোছনায় (বৈশাখী), আশরাফুল আলমের হূদযন্ত্র (বৈশাখী), দীপু হাজরার কদমচোরা (একুশে টিভি) আর জুবায়ের ইবনে বকরের আর মাত্র পাঁচ দিন (বৈশাখী) নাটকগুলো আমার কাছে ভালো লেগেছে। আর নাটকের চরিত্র?হূদযন্ত্র নাটকের চরিত্রটি। এখানে আমি পুতুলের চরিত্রে অভিনয় করেছি। ছোটদের কাছে নাকি চরিত্রটি দারুণ লেগেছে। অনেক বাচ্চাই আমাকে তাদের পছন্দের কথা জানিয়েছে। এই নাটকের শুটিং করতে গিয়ে একদিন সকাল আটটা থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত উত্তরার একটি শুটিংবাড়িতে থেকেছি। বলতে পারেন টানা কাজ হয়েছে। আর কদিন পরই তো কোরবানির ঈদ।হ্যাঁ, এই মাসের ১৫ তারিখ থেকে কোরবানির ঈদের কাজ করব।