দেশে ফিরে সরকারি প্রটোকল নেননি সোহেল তাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ দীর্ঘ নয় মাস পর আজ বুধবার সকালে দেশে ফিরেছেন। তিনি সকাল ১০টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। তিনি বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন।সরকারের একজন দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে বিমানবন্দরে তাঁর জন্য সরকারি পরিবহনপুলের একটি গাড়ি পাঠানো হয়েছিল। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা। কিন্তু সোহেল তাজ সরকারি পরিবহনপুলের গাড়িতে না চড়ে ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন সোহেল তাজ গত বছরের জুনে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। আজ সোহেল তাজ প্রায় নয় মাস পর দেশে ফেরেন।