দেশে ফিরেছেন খালেদা জিয়া (ভিডিও)
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল সোমবার রাতে দেশে ফিরেছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ৪০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গতকাল রাতে এ তথ্য জানান। খবর বাসসের।বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক ও মীর নাসির উদ্দিন, শাহজাহান ওমর, ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, আমানউল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।বিরোধীদলীয় নেতা চিকিত্সার জন্য ১৬ জুন রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর আগেওদাঁত ও হাঁটুর চিকিত্সার জন্য খালেদা জিয়া গত ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুর গিয়েছিলেন।