দেশে ফিরেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নয় দিনের সৌদি আরব সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। তিনি সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালনের জন্য গত ৩০ আগস্ট সৌদি আরব যান।ওমরাহ পালনের পাশাপাশি খালেদা জিয়া ওআইসি মহাসচিব একলেমুদ্দিন এহসানুগুলু, ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট মুহামেদ আলীসহ কয়েকজন সৌদি মন্ত্রী ও আমলার সঙ্গে বৈঠক করেন।