দেশে ফিরেছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন শেষে আজ মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন।খালেদা জিয়াকে বহনকারী বিমানটি রাত ৮টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার সঙ্গে তাঁর সফরসঙ্গীরাও দেশে ফিরেছেন। গত ২২ আগস্ট খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে প্রতি বছরের মতো তিনি এবারও ওমরাহ পালন করেন।আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খালেদা জিয়া ইস্কাটনের লেডিস ক্লাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।