দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সার্কভুক্ত আটটি দেশের সরকারপ্রধানদের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর সঙ্গে একই বিমানে করে সস্ত্রীক বাংলাদেশে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। খবর ইউএনবির। থিম্পুর পারো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। দ্রুক এয়ারলাইনসের বিমানে করে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী ২৭ এপ্রিল সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভুটান যান।