দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের যুক্তরাজ্য সফর শেষে আজ সোমবার বিকেলে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান বিকেল তিনটা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কূটনীতিক, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।—বাসস।