দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বিশ্ব পুষ্টি সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল আটটা ৪৮ মিনিটে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএনবি।ফ্লাইটটি গতকাল লন্ডনের স্থানীয় সময় বেলা দুইটা ২০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে আকাশে ওড়ে।তিন দিনের সফরে গত রোববার প্রধানমন্ত্রী লন্ডনে বিশ্ব পুষ্টি সমেঞ্চলনে দেওয়া ভাষণে ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় বৈশ্বিক কর্মপন্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য ও ক্ষুধা কোনো একক দেশের সমস্যা নয়, বরং এর প্রভাব বিশ্বের সর্বত্র। এ জন্য বিশ্বের সম্পদের ব্যবহার, অভিজ্ঞতা বিনিময়, গবেষণা ও প্রযুক্তিপ্রয়োগের ব্যাপারে গোটা বিশ্বকেই অঙ্গীকারবদ্ধ হতে হবে।সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৬ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রেসসচিব আবুল কালাম আজাদ।