দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে নয় দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। বাসস।সকাল আটটা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইনসের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক ও বিমান চলাচলমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লি¬উ মজীনা প্রমুখ তাঁকে স্বাগত জানান।শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে গত ২২ সেপ্টেম্বর নয় দিনের সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে ভাষণ দেন। এ ছাড়া তিনি ‘রুল অব ল’-সংক্রান্ত এবং শান্তি বিনির্মাণ-সংক্রান্ত দুটি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং দেশের সর্বশেষ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভাষণ দেন।নিউইয়র্ক ত্যাগ করার আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।