দেশে বসতভিটাহীন পরিবারের সংখ্যা ১৪ লাখ ৯১ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বসতভিটাহীন পরিবারের সংখ্যা ১৪ লাখ ৯১ হাজার ৮৫৫টি। আর শুধু বসতভিটা আছে, এমন পরিবারের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৮০৩টি। বসতভিটাসহ ৫ শতাংশের কম ভূমি রয়েছে, এমন পরিবারের সংখ্যা ৪০ লাখ ছয় হাজার ১৩৭টি।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মেহের আফরোজের এক লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এ তথ্য জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। অধিবেশনের শুরুতেই বিরোধী দল সংসদে যোগ দেয়নি। বিকেল সোয়া তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়।অন্য এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, সারা দেশেই ভূমি জরিপের পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে জোনাল সেটেলমেন্টের আওতায় ১০টি জোনে ৩৭টি জেলার ২৬০টি উপজেলায় জরিপকাজ চলছে।জাতীয় পার্টির সাংসদ মাহজাবীন মোরশেদের এক লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, প্রয়োজনীয় জমির প্রাপ্যতা সাপেক্ষে খুলনা বিভাগের খুলনা-বাগেরহাট-গোপালগঞ্জ এলাকায় একটি গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।