প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে এখন ১৫ লাখ ৮২ হাজার ৮০২টি মামলা বিচারাধীন। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত পাওয়া হিসাবে দেখা গেছে, এর মধ্যে ছয় লাখ ১১ হাজার ৯৪৬টি দেওয়ানি এবং নয় লাখ ৭০ হাজার ৮৫৬টি ফৌজদারি মামলা রয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে নাজিমউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। সরকার এরই মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।আজ বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে আজও বিরোধী দল অনুপস্থিত।