দেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি এখন জনতার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি এখন জনতার দাবি হয়ে উঠেছে। এ কারণে যুক্তরাষ্ট্র সফরকালে সবগুলো সভায়ই বিএনপির পক্ষ থেকে এ দাবির যথার্থতা তুলে ধরা হয়েছে। বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর নিয়ে গতকাল শুক্রবার নিউইয়র্কের ওয়ার্ল্ড অব এস্টোরিয়া হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ কথা জানানো হয়।খালেদা জিয়ার উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী এবং চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল। খালেদা জিয়া উপস্থিত সংবাদকর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করলেও কোনো বক্তব্য দেননি।সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশে সুশাসন, মানবাধিকার ও গণতন্ত্রের অগ্রযাত্রা নিয়ে খালেদা জিয়ার কথা হয়েছে। তিনি বাংলাদেশে কোনো সংবিধান কার্যকর আছে কি না তা জানতে চান। শমসের মবিন চৌধুরী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ও বাংলাদেশকে নিয়ে যারা বহির্বিশ্বে প্রচার চালায়, তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।সংবাদ সম্মেলনে বলা হয়, মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার জোসেফ ক্রাউলি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক বিষয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছাতে হবে। না হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর অনিশ্চিত।লন্ডন ও যুক্তরাষ্ট্র সফর শেষে স্থানীয় সময় আজ ভোরে খালেদা জিয়া নিউইয়র্ক ত্যাগ করেছেন। দুবাইতে তিনি যাত্রাবিরতি করবেন। কাল রোববার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।