দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আজ ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক চার। খবর বাসসের। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটা ১৯ মিনিট ৫৬ দশমিক দুই সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্রের ৩৮৭ কিলোমিটার পূর্বে মিয়ানমার অঞ্চলে।