দেশে মূল্যস্ফীতির হার বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত নভেম্বর মাস শেষে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ (ভিত্তিবছর ২০০৫-০৬)। ১৯৯৫-৯৬ সালে ভিত্তিবছর ধরে নভেম্বর মাস শেষে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তিবছরের হিসাবে গত অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতির কারণেই মূলত নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করা হয়।চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত (১০ মাস) মূল্যস্ফীতি নিম্নমুখী ছিল। গত মাসে সেটি ঊর্ধ্বমুখী হয়।