দেশে সরকার-স্বীকৃত কোনো ইংরেজি মাধ্যমের বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারের স্বীকৃত কোনো ইংরেজি মাধ্যমের বিদ্যালয় নেই। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সংসদকে জানান, ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে মোট চার হাজার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। ২০১০ সালে এমপিওভুক্ত হয়েছে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। ফজলে রাব্বী মিয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী চলতি ২০১১-১২ অর্থবছরে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য প্রত্যেক সাংসদকে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি করে বিদ্যালয়ের তালিকা জমা দিতে বলা হয়েছে।এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় অবস্থান হচ্ছে ‘জিরো টলারেন্স’।কারিগরি শিক্ষা: খন্দকার আবদুল বাতেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের পরিকল্পনা সরকারের আছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ৩৫টি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে একাধিক মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে। এরই ধারাবাহিকতায় সরকার বরিশাল ও সিলেট বিভাগীয় সদরে একটি করে মোট দুটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে।