দেশের অধিকার নিশ্চিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) রায়ের কারণে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক এলাকা আর ১৩০ নটিক্যাল মাইলে সীমাবদ্ধ থাকবে না। ফলে বঙ্গোপসাগরে তেল-গ্যাস ছাড়াও সামুদ্রিক সম্পদে বাংলাদেশের দাবির নিরঙ্কুশ অধিকার নিশ্চিত হয়েছে। জার্মানির হামবুর্গে অবস্থিত ইটলসের রায়ের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার রাতে প্রথম আলোকে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খুরশেদ আলম।তিন দশক ধরে বাংলাদেশের সঙ্গে দুই নিকট প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ আলোচনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এসেছেন নৌবাহিনীর সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তা। মো. খুরশেদ আলম বলেন, ‘ভারত ও মিয়ানমারের দাবির কারণে আমাদের সমুদ্রসীমা ১৩০ নটিক্যাল মাইলে আটকে ছিল। কিন্তু ইটলসের রায়ের কারণে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপ পূর্ণ ১২ নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক সমুদ্র এলাকা, ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষায়িত অর্থনৈতিক এলাকা এবং ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান এলাকায় বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে।এ রায়ের ফলে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ মামলায় কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।