দেশের অবস্থা ভালো নয়: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশের অবস্থা ভালো নয়। দেশে সীমাহীন সংকট বিরাজ করছে। দ্রব্যমূল্য বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাবে জানি না। গ্যাস, বিদ্যুত্ ও পানির সংকট গরমকালে আরও বাড়বে বলে সবাই আশঙ্কা করছে। শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে পথের ভিখারিতে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।’আজ শনিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন। সভায় দলের মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, টি আই এম ফজলে রাব্বী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।মহাজোটে থাকার প্রত্যয় ব্যক্ত করে এরশাদ বলেন, ‘মহাজোট করেছি জনগণের স্বার্থে। এখনো আমরা মহাজোটে আছি এবং থাকতেও চাই।’ তিনি বলেন, তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি মহাজোটে থাকবে কি না, তা জনগণই নির্ধারণ করবে।