দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক: খালেদা
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। এর কারণ হিসেবে বিরোধী দলের নেতা সার ও চালের দাম, মূল্যস্ফীতির উচ্চহার, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ব্যর্থতা, বিদ্যুত্ ও জ্বালানিসংকট, শেয়ারবাজারে বিপর্যয়সহ আর্থিক খাতের ভারসাম্যহীনতাকে উল্লেখ করেন।আজ বুধবার দলের পক্ষ থেকে ২০১১-১২ অর্থবছরের বিকল্প বাজেট প্রস্তাবে খালেদা জিয়া এসব কথা বলেন। বিকেল চারটা পাঁচ মিনিটে রূপসী বাংলা হোটেলের বলরুমে এ বিকল্প বাজেট পেশ শুরু হয়।বিকল্প বাজেট প্রস্তাবে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা তিন লাখ টাকায় উত্তীর্ণ করা, মূল্য সংযোজন করের আওতা না বাড়িয়ে বিদ্যমান হার কমানো, সঞ্চয়পত্রের উেস কর প্রত্যাহার ও সুদের হার বাড়ানো, বিদেশে কর্মসংস্থানের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা, আইলা-দুর্গতদের জন্য দেড় শ কোটি টাকা বরাদ্দ রাখা, তৈরি পোশাক খাতে নগদ সহায়তা আট শতাংশে উন্নীত করাসহ বিভিন্ন প্রস্তাব করা হয়।