দেশের অস্তিত্বের সঙ্গে বৈরিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে মানবতা-বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের যে বিচার চলছে, তার বিরোধিতা করা মানে মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে বৈরিতা করা। বিএনপি যে দাবি করেছে, তাতে কার্যত এই বৈরিতাই প্রকাশ পেয়েছে।সবারই জানা আছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামী বিএনপির মিত্র। কিন্তু তা সত্ত্বেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে জামায়াতের পক্ষে অবস্থান নিতে পারে না।বিএনপি যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া ও আইনি কাঠামো নিয়েও হঠাৎ করে বিচার বন্ধ করে দেওয়ার মতো অবস্থান নিতে পারে না। কারণ, এই বিচারের প্রক্রিয়া শুরুর পর্যায়ে তাঁরা এমন কিছুই বলেননি। অথচ তাঁদের তা বলার সুযোগ ছিল।বিএনপি বর্তমানে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল। সরকারের বাইরে তারাই হচ্ছে সকল ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত। কাজেই তারা এই ট্রাইব্যুনাল কার্যকর করার বিষয়ে জাতীয় সংসদে তাদের মতামত বা সুপারিশ দিতে পারত। কিন্তু এ ব্যাপারে প্রধান বিরোধী দল হিসেবে তারা এ সুযোগ আগে নেয়নি।এখন বিচার-প্রক্রিয়া অনেকখানি অগ্রসর হওয়ার পর তারা আইন ও বিচার-প্রক্রিয়া সম্পর্কে অনাস্থা জানালে তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই ধরে নেওয়া যায়।সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক