দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গতকাল বৃহস্পতিবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ১১টা ৫৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএনবি।