দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় বিলাইছড়ির ‘দুমলোং’
দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের সন্ধান পাওয়া গেছে। ঢাকার নেচার অ্যাডভেঞ্চার ক্লাবের চার তরুণ রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের সন্ধান খুঁজে পেয়েছে।বিলাইছড়ি উপজেলায় অবস্থিত এই পাহাড়টি স্থানীয় আদিবাসীদের কাছে ‘দুমলোং’ নামে পরিচিত। পাহাড়টির উচ্চতা তিন হাজার ৩১৪ ফুট। জারমিন গ্লে¬াবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) সাহায্যে এই উচ্চতা নির্ণয় করা হয়েছে।উল্লে¬খ্য, ২০০৭ সালের ডিসেম্বর মাসে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দেশের সর্বোচ্চ পাহাড় ‘সাকা হাফং’-এর সন্ধান খুঁজে পেলে সাকা হাফং পাহাড়টিকে দেশের সর্বোচ্চ পাহাড় বলে দাবি করা হয়েছিল। যার উচ্চতা ছিল তিন হাজার ৪৮৮ ফুট। নেচার অ্যাডভেঞ্চার ক্লাব সাকা হাফংকে দেশের সর্বোচ্চ পাহাড় হিসেবে সর্ব প্রথম দাবি করার পর এবার দুমলোং পাহাড়কে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় হিসাবে দাবি করে এর স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।‘দুমলোং’ পাহাড়ের উচ্চতা কেওক্রাডাং পাহাড় থেকেও উঁচু। কেওক্রাডাং পাহাড়ের উচ্চতা ৩ হাজার ১৭২ ফুট। তাজিং ডং ও সিপ্পি আরসুয়াং পাহাড়ের উচ্চতা যথাক্রমে দুই হাজার ৭২৩ ও তিন হাজার ২৮ ফুট।দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের সন্ধান খুঁজে পাওয়া চার তরুণ হলেন মো. ওয়াদুদ, মহসিন রুবেল, মো. আমিনুর রশিদ আসিফ ও নাগিব মেশকাত ডিকো। এই পাহাড়ের সন্ধানে তাঁরা ঢাকা থেকে ১৪ ফেব্রুয়ারি রওনা দিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন পাঁচজন গাইড। তাঁরা হলেন জোশেফ ত্রিপুরা, মালিরাং ত্রিপুরা, গণেশ ত্রিপুরা, আনিচান্দ ত্রিপুরা ও হাতিরাং ত্রিপুরা।স্থানীয় আদিবাসীরা তাঁদের জানায়, এই জায়গাটিতে ব্রিটিশ আমলে বিদেশি সৈনিকরা পাহাড় কেটে একটি ছোট্ট রাস্তা তৈরি করেছিল। ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিটে তাঁরা সর্ব প্রথম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় ‘দুমলোং’ এর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন এবং বাংলাদেশের পতাকা তুলে ধরেন। এ পাহাড়ের চূড়া থেকে ভারত ও মিয়ানমার দেখা যায়।দুমলোং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় হলেও এই পাহাড়টির আরও একটি বৈশিষ্ট্য হলো এটি রাঙামাটি জেলার সর্বোচ্চ পাহাড়। বাসস।