দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের দোরগোড়ায় শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় সমাজসেবা দিবস ও সামাজিক নিরাপত্তা বলয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সামাজিক কার্যক্রমের অধীনে প্রদত্ত ভাতাসমূহ সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব ভাতা দেওয়া হবে। ফলে মধ্যস্বত্বভোগীরা কোনো ধরনের সুযোগ বা ভাতা গ্রহণকারীদের ঠকাতে পারবে না।সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে শিশুদের পঙ্গু ও মেয়েদের অসামাজিক কাজে লিপ্ত করার মতো সংবাদপত্রে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমরা সকল মানুষের জীবন-জীবিকার পথ তৈরির কার্যক্রম হাতে নিয়েছি। কেন মানুষ ভিক্ষা করবে? ভিক্ষাবৃত্তি বন্ধ করা হবে।’অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব কামরুন্নেছা খানম।-বাসস