দেশের বাইরে প্রথম ঈদ
কাজ থেকে ছুটি পাইনিঅরণী মল্লিক, লন্ডন, যুক্তরাজ্যগত বছরের সেপ্টেম্বরে বিয়ে করে স্বামীর কর্মসূত্রে নভেম্বরে চলে এসেছি লন্ডন। আসছে ঈদুল ফিতর দেশের বাইরে হবে আমার প্রথম ঈদ। বিদেশে ঈদের আনন্দ আমার কাছে অনেকটাই ম্রিয়মাণ। এখানে ঈদ বলে ব্রিটিশদের কাছে বিশেষ কিছু নেই। কাজ থেকে কেউ ছুটি পায় না। আমিও আমার কাজের জায়গা একটা সুপার স্টোর থেকে ছুটি পাইনি। তার পরও যতটুকু সময় পাব, তাতেই ঈদেও আনন্দ খুঁজতে হবে।প্রিয়জনদের ছাড়া একটুও ঈদের আমেজ পাব না জানি, শুধু দুজন মিলে এক ঘরের মধ্যে ঈদ উদ্যাপন। তবে এরই মধ্যে যতটুকু সম্ভব আমারও ঈদের প্রস্তুতি নিচ্ছি। নতুন কাপড় কেনা, ঈদের বাজার করা, নামাজ পড়ার জন্য বিশ্বখ্যাত ইস্ট লন্ডন মসজিদে যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে।এখানে উৎসবের আনন্দ সব সময় আমি খুব মিস করি। এই ঈদে পরিবারের সঙ্গী-সাথিদের খুব মিস করব। ভাবলেই কান্না পায়সামাঞ্জা কাজী, ক্যালগেরি, কানাডাবিদেশ তো দূরের কথা, পরিবারের বাইরেই কখনো ঈদ করা হয়নি। আর সেই আমাকেই ঈদ করতে হবে মা-বাবাকে ছেড়ে দূর-বিদেশে। উচ্চশিক্ষার জন্য ২০০৯ সাল থেকে আছি কানাডায়। কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরিতে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে পড়ার জন্য এসেছি। তবে এর আগের ঈদগুলো ঢাকা গিয়েই করেছি। এবারই প্রথম ঈদ পরিবার ছাড়া বিদেশে বসে কাটাতে হবে—এটা ভাবলেই মনটা কেমন যেন করে ওঠে; কান্না পায়। কিন্তু এটাই রূঢ় বাস্তব। যদিও আমাকে হাসিখুশি একটা ভাব দেখাতে হবে, কিন্তু ভেতরটা কান্নায় ভেজা। কোনো সন্তানকেই যেন এমন উৎসব আনন্দের দিনে মা-বাবার কাছ থেকে দূরে থাকতে না হয়।তার পরও আমার ভাগ্য কিছুটা ভালো। এখানে ক্যালগেরিতে আমার মামা-মামি থাকেন। বিদেশে ঈদের দিনটা তবু তাঁদের সঙ্গে কাটানো যাবে। আমাদের ঈদ শুরু হবে চাঁদরাত থেকেই। ঈদের দিন সকালে স্থানীয় মসজিদে যাব নামাজ পড়তে। সারা দিন মামা-মামি আর তাঁদের ছোট্ট বাচ্চার সঙ্গে আনন্দেই কেটে যাবে। সাত মাসের ছোট্ট ভাইটার কারণে ঈদের আনন্দ বেড়ে যাবে। তবে দিনের শেষে যখন বিছানায় যাব, তখন মা-বাবা, বোন, নানা-নানি আর অনেক মানুষ—যাঁদের আমি খুব ভালোবাসি—তাঁদের কথা বারবার মনে পড়বে এই দূরপ্রবাসে বসে।