দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে আজ বৃহস্পতিবার ২৯ রমজান হলেও দেশের অনেক এলাকায় আজই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দক্ষিণ চট্টগ্রাম, মাদারীপুর, শরীয়তপুর ও পটুয়াখালীর বিভিন্ন এলাকার অনেক লোক সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পালন করছে ঈদুল ফিতর।আমাদের মাদারীপুরে প্রতিনিধি জানান, জেলার প্রায় ৫০ হাজার মানুষ আজ ঈদ উদযাপন করছে। মাদারীপুর সদর উপজেলা ও কালকিনি উপজেলার বেশ কয়েকটি গ্রামের অনেক অধিবাসী সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা শুরু করে আজ ঈদ উদযাপন করছে। এ উপলক্ষে সদর উপজেলা ও কালকিনির অনেক স্থানে সকালে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।এদিকে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছে বলে জানা গেছে। চন্দনাইশ উপজেলার প্রায় ৩৭টি গ্রামে এ উৎসব পালিত হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।এদিকে শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছে। এর পাশাপাশি শরীয়তপুর জেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার লোক আজ ঈদ করছে। এর পাশাপাশি ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ঈদ উত্সব পালিত হচ্ছে বলে জানা গেছে।