দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মাহমুদুল কবির প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, আজ সকাল আটটা ২১ মিনিটের দিকে ভূকম্পনটি অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূকম্পনটির উত্পত্তি স্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ৩৯৭ কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিখটার স্কেলে ভূকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৬।তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭।এ ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।