দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।রিখটার স্কেলে ৫ দশমিক ৫ তীব্রতার এ ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আজ সকাল ১০টা ১৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩০২ কিলোমিটার দূরে ভারত-মিয়ানমার সীমান্তে।