দেশের বেশির ভাগ অকল্যাণের মূলে আমলারাই: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বেশির ভাগ অকল্যাণের মূলে আমলারাই বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘আমলারা যদি ঠিকমতো কাজ করতেন, তবে দেশের চিত্রই বদলে যেত।’আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মানবাধিকার ও বাসযোগ্য পরিবেশ সুরক্ষায় পুলিশ-গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দেশের আমলাতন্ত্রের মধ্যে ঘাপটি মেরে আছে এমন ব্যক্তি, যারা জনগণের বন্ধু নয়। তাদের সরিয়ে না দিলে সরকারকে সমস্যায় পড়তে হবে।’ তিনি বলেন, ‘দিনবদলের যে অঙ্গীকার করে সরকার ক্ষমতায় এসেছে তা যদি বাস্তবায়ন করতে হয়, তবে ভালো আমলা লাগবে। কিন্তু তেমন লোকবল ও আমলা নেই।’