দেশের মঞ্চে ‘দ্য ডিসটেন্ট নিয়ার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর এবং উইলিয়াম শেক্সপিয়রের মধ্যে সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে নাটক দ্য ডিসটেন্ট নিয়ার। আর এই দুই বিশ্বকবির চরিত্রে একক অভিনয় করেছেন মামুনুর রশীদ। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে স্কটল্যান্ডের এডিনবরা ফ্রিনজ থিয়েটার উৎসবে। গত ২২ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হয় এই উৎসব। এখানে প্রতিদিনই মঞ্চস্থ হয়েছে নাটকটি। এ ছাড়া নাটকটির বিশেষ প্রদর্শনী হয়েছে লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এবার ঢাকার দর্শকেরা উপভোগ করবেন নাটকটি। আর পুরো নাটকটি ইংরেজি ভাষায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দ্য ডিসটেন্ট নিয়ার নাটকের প্রদর্শনী হবে আজ রোববার সন্ধ্যা সাতটায়।দেশের বাইরে দ্য ডিসটেন্ট নিয়ার নাটকের প্রদর্শনীর অভিজ্ঞতা নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘লাখ লাখ দর্শকের সমাগম হয় এডিনবরা উৎসবে। সারা বিশ্বের নাট্যকর্মী এবং নাট্যামোদীদের এ রকম মিলনমেলায় অংশগ্রহণ করা আমাদের ভাগ্যে নিতান্তই কম জোটে। বিশ্বের নানা নাট্যভাবনা এবং প্রয়োগ আমাকে আকৃষ্ট করেছে। এ ছাড়া বিদেশি ও বাঙালিদের স্বতঃস্ফূর্ত সাড়া এবং আতিথেয়তায় মুগ্ধ হয়েছি।’নাটকটি লিখেছেন শহীদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।