দেশের মুসলমানরা ফতোয়ার জন্য জীবন উৎসর্গ করবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ফতোয়া নিষিদ্ধ হওয়ার অর্থই হল কোরআন-হাদিস নিষিদ্ধ হওয়া। আদালতের মাধ্যমে সরকার আবার ফতোয়া নিষিদ্ধের ষড়যন্ত্র করছে। এমনটি করা হলে দেশের মুসলমানরা ফতোয়ার জন্য জীবন উৎ সর্গ করবে। আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আমিনী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় এবং প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে । কমিটির নেতারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন, ‘এখনো সময় আছে কোরআন থেকে হাত উঠিয়ে নিন। নইলে ২০০১ সালের চেয়েও করুণ পরিণতি হবে আপনাদের।’সংবাদ সম্মেলনে আবদুল লতিফ নিজামী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতি শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।