দেশের মোট জনসংখ্যার এক শতাংশ অটিস্টিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মোট জনসংখ্যার এক শতাংশই অটিস্টিক বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ শহীদুজ্জামান সরকারের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।এর আগে বিকেল চারটা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।মন্ত্রী জানান, ২০১০ সালের হিসাবে দেশের জনসংখ্যা ১৪ কোটি ৮৬ লাখ। এর মধ্যে ১৪ লাখ ৮৬ হাজারই অটিস্টিক। অটিজম রিসোর্স সেন্টারের মাধ্যমে এই অটিস্টিকদের চিকিত্সাসহ নানা সেবা দেওয়া হচ্ছে বলেও মন্ত্রী জানান।সাংসদ বজলুল হক হারুনের অন্য আরেক প্রশ্নের জবাবে এনামুল হক মোস্তফা শহীদ জানান, সারা দেশে ১১ হাজার ২১৪টি নিষ্ক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনের নামের তালিকা করেছে সমাজসেবা অধিদপ্তর। এরই মধ্যে সরকার নিষ্ক্রিয় ও গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত থাকার দায়ে চার হাজার ১৯০টি বিলুপ্ত করে দিয়েছে। এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর সারা দেশে ৬২ হাজার ৩৬৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধন দিয়েছে।সাংসদ নিলুফার চৌধুরীর এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, দেশের ৬৪ জেলায় বয়স্কদের জন্য শান্তিনিবাস বা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। তবে প্রথমে বিভাগীয় শহরগুলোতে পরে অগ্রাধিকার ভিত্তিতে জেলা পর্যায়ে বৃদ্ধাশ্রম স্থাপন করা হবে।