দেশের সড়কগুলো চলাচলের উপযোগী: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন, দেশের সড়কগুলো বর্তমানে চলাচলের উপযোগী। মন্ত্রী আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের ভোগড়া বাইবাস থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরামত কাজ পরিদর্শন করেন। পরে ভাওয়াল জাতীয় উদ্যানে সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্পেটিংয়ের যে কাজ করা হয়েছে, তা আগামী তিন বছর টিকবে। স্থায়ীভাবে কাজ করতে হলে সড়কের দুই পাশে নিষ্কাশন নালা ঠিক করতে হবে।মন্ত্রী আরও বলেন, বাড়িঘর, দোকান ও কারখানার পানি রাস্তায় আসায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমল থেকে মহাসড়কের পাশের নিষ্কাশন নালা ঠিক করা হয়নি। তবে মন্ত্রী বলেন, মহাসড়কের সব জায়গায় কার্পেটিং করা হয়নি। ইট-বালু দিয়ে ভরাট করা হয়েছে।