দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ১৫ আগস্ট শোক পালনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশ জারি করা হয়।নির্দেশনায় ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা ও অন্যান্য অনুষ্ঠান, বিদেহী আত্মার মাগফিরাত কামনা, মিলাদ মাহফিল ও রক্তদান কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে।