দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বরিশালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মোট দারিদ্র্যের হার শতকরা ৪০ ভাগ। এর মধ্যে বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে দারিদ্র্যের হার বেশি। বরিশাল বিভাগে সর্বাধিক ৫২ শতাংশ মানুষ দরিদ্র।আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার এ কথা জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ থানা আয়-ব্যয় জরিপ অনুসারে এ হিসাব দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।এর আগে দুই দিন বিরতির পর আজ রোববার বিকেল পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার দারিদ্র্যনিরসন এবং আঞ্চলিক বৈষম্য দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রণয়ন করা দারিদ্র্যনিরসন কৌশলপত্র সংশোধন করা হয়েছে।মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার ১৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছে। এ জন্য পিছিয়ে পড়া এলাকাগুলোকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।