দেশের সবাইকে খুব মিস করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অধরা। নাটকটি লিখেছেন এসানুল হাফিজ, পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। অভিনয় করেছেন টনি ডায়েস। তিনি এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে শনিবার রাতে মুঠোফোনে কথা বললেন তিনি।কেমন আছেন?খুব ভালো। দেশের সবাইকে খুব মিস করছি। ওখানে কী করছেন?এখানে একটি প্রতিষ্ঠানে কাজ করছি। কাজের বাইরে যেটুকু সময় পাই, পরিবারকে নিয়ে কাটাই। যখন ছুটি পাই, তখন লস অ্যাঞ্জেলেসে যাই। ওখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেমেয়ের সঙ্গে আমার বেশ জানাশোনা আছে। তাঁদের সঙ্গে ছবি তৈরির ব্যাপারে কিছু কাজ করি। লস অ্যাঞ্জেলেসে সারা মাস একটা উৎসব হয়। ওই উৎসবে এসব ছবি দেখানো হয়। হলিউডের অনেক নির্মাতা ওই উৎসব দেখতে আসেন। লস অ্যাঞ্জেলেসে আর কী কাজ করেন?চলচ্চিত্র কিংবা নাটক তৈরির জন্য যা কিছু প্রয়োজন, নিউইয়র্কে তার জন্য প্রচুর খরচ হয়। লস অ্যাঞ্জেলেস যেহেতু ছবির জায়গা, ওখানে এসব অল্প খরচেই পাওয়া যায়। নির্মাণের খরচও নিয়ন্ত্রণে থাকে। তাই নাটক কিংবা ছবি নির্মাণের ব্যাপারে লস অ্যাঞ্জেলেসই আমার প্রথম পছন্দ। ইদানীং কোনো নাটকে অভিনয় করেছেন?হ্যাঁ, রোড টু লাস ভেগাস। ধারাবাহিক নাটক। এটিএন বাংলায় দেখানো হবে। লাস ভেগাসে মাফিয়ারা জুয়া খেলার পেছনে প্রচুর ডলার লগ্নি করে। জেতার পর তারা বেশির ভাগ অংশ নিয়ে যায়। আমরা দুই বন্ধু এ ধরনের খেলার সঙ্গে জড়িত। একসময় আমি সানফ্রান্সিসকোতে চলে আসি। বন্ধুটি সেখানে থেকে যায়। আট বছর পর লাস ভেগাসে আমি বেড়াতে যাই। বন্ধুর অনুরোধে আবার জুয়া খেলার আসরে বসি। এবার আমরা হেরে যাই। ফলে মাফিয়ারা আমাদের ক্ষতির চেষ্টা করে। এমনি গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনেকেই এই নাটকে অভিনয় করেছেন।নিজে কিছু নির্মাণ করার কথা ভেবেছেন?হ্যাঁ, খুব শিগগির শুরু করব। এখন সব কাজ গোছাচ্ছি। লস অ্যাঞ্জেলেসে করব। কারণ, সারা বছর ওখানে একই রকম আবহাওয়া থাকে। তাই কাজের জন্য সুন্দর পরিবেশ পাওয়া যায়। আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি, এখানকার একজন পরিচালক ছবিটি প্রযোজনা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আজ তো ‘অধরা’ নাটকটি দেখানো হবে। যুক্তরাষ্ট্রে আসার আগে এই নাটকে কাজ করেছিলাম। যতটুকু মনে পড়ে, একজন চিত্রশিল্পীর গল্প নিয়ে নাটকটি। আর মোরশেদুল ইসলামের সঙ্গে এটাই ছিল আমার প্রথম কাজ।আপনার স্ত্রী প্রিয়া ডায়েস তো নৃত্যশিল্পী। তিনি কিছু করছেন?ও একটা নাচ শেখার প্রতিষ্ঠান দিয়েছে। নিউইয়র্কে প্রতিষ্ঠানটির তিনটি শাখা আছে। বাঙালি মেয়েরা এখানে নাচ শেখে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়।দেশে আসছেন কবে?আগামী গ্রীষ্মে আসার ইচ্ছা আছে।  বিনোদন প্রতিবেদক