দেশের সহিংসতায় উদ্বেগ ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলমান সংকট নিরসনে ইতিবাচক আলোচনায় বসার জন্য ইইউ দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ইইউর দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টন ২ এপ্রিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে একটি চিঠি লেখেন। চিঠিতে সহিংসতা বেড়ে যাওয়ায় ইইউর পক্ষ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রীকে লেখা ওই চিঠিতে সহিংস ঘটনা থেকে হিন্দুসম্প্রদায়সহ বিপদগ্রস্ত সম্প্রদায়কে রক্ষা করতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এই জ্যেষ্ঠ প্রতিনিধি। সহিংস ঘটনা দূর করতে ইইউর প্রতিনিধি বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে আহ্বান জানান। আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার জন্য ইতিবাচক সংলাপে বসাও জরুরি বলে মনে করছে ইইউ।